বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংলাপে ইসি

0

সিটিনিউজ ডেস্ক::বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বেলা ১১টায় ইসি কার্যালয়ে নিবন্ধিত এ দলের সঙ্গে সংলাপে বসে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা সংলাপে অংশ নিচ্ছেন। অন্যদিকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।

এদিকে, বিকেল ৩টায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সঙ্গে সংলাপে বসবে কমিশন। এর আগে দুইদিন ৩টি দলের সঙ্গে সংলাপ করেছে ইসি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজ, গণমাধ্যম, রাজনৈতিক দলসহ অন্যান্য প্রনিতিধিদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি।

৩১ জুলাই সুশীল সমাজের মাধ্যমে এ সংলাপ শুরু হয়। এর মধ্যে সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, খেলাফত মজলিশ এই তিনটি দলের সঙ্গে সংলাপ করেছে ইসি। তারও আগে সুশীল সমাজ ও সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়।

ঈদুল আজহার ১০ সেপ্টেম্বর থেকে আবার রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে ইসি। ওইদিন বেলা ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপ হবে।

১২ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিশ, বিকেল ৩টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ হবে। এছাড়া ১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় কল্যাণ পার্টি, বিকেল ৩টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপের তারিখ নির্ধারিত রয়েছে।

১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, বিকেল ৩টায় জাতীয় পার্টির সঙ্গে সংলাপ হবে। পরদিন ১৮ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ও বিকেল ৩টায় প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সঙ্গে সংলাপ হবে।

২০ সেপ্টেম্বর বেলা ১১টায় গণফ্রন্ট, বিকেল ৩টায় গণফোরাম এবং ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বিকেল ৩টায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে সংলাপে বসবে ইসি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.