টেকনাফ সীমান্তে ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার

0

নিজস্ব প্রতিবেদক, উখিয়া, সিটিনিউজ :: বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবির ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এছাড়া একই পয়েন্ট দিয়ে আজ (৩০আগস্ট) ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ৭৫ রোহিঙ্গাকে আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

আজ বুধবার (৩০আগস্ট) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্রসৈকত এলাকা থেকে চারজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল আমিন বলেন, রাতে যেকোন সময়ে নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

সকালে খবর পেয়ে স্থানীয় লোকজন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে এ ৪ জনের লাশ উদ্ধার করেছে।

ডুবে যাওয়া নৌকাটি অংশ বিশেষ সৈকতের বালুতে আটকে পড়ে রয়েছে। উদ্ধারকৃত ৪ জনের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু।

তিনি বলেন, নৌকাটিতে অন্তত ১৫-২০জন লোকজন থাকতে পারে। অন্যদের ভাগ্যে কি ঘটেছে এখন কিছুই বলা যাচ্ছে না।

লাশ পাওয়া বিষয়টি স্থানীয় বিজিবি ও পুলিশকে অবহিত করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের উদ্ধার করা ৪ জনের লাশসহ ৭৫ জন রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা দিয়ে যেকোন সময় মায়ানমারে ফেরত পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.