চাক্তাই খাল ও মহেশখালকে প্রাধান্য দেওয়া হবে

0

নিজস্ব প্রতিবেদক :: নগরীর ৫৭টি অবৈধ দখল উচ্ছেদেরে সময় যে খালটি আগে ধরলে নগরবাসী উপকৃত হবে সেটি আগে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পেোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এক্ষেত্রে চাক্তাই খাল ও মহেশখালকে প্রাধান্য দেওয়া হবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল মেয়রের আন্দরকিল্লার বাসভবনে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন মেয়র।

তিনি বলেন, চসিকের অবকাঠামোয় বিভিন্ন সরকারি সংস্থা নিজস্ব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে চসিককে অবগত না করে অসমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম সম্পাদন করছে।

সমন্বয় না থাকায় চলমান উন্নয়ন কার্যক্রমে জলাবদ্ধতা, জনদুর্ভোগসহ নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

সংস্থাগুলো চসিককে প্রকল্প বিষয়ে আগে অবগত না করানোর ফলে অনেক সময় উন্নয়ন কার্যক্রমে ওভার লেপিং হচ্ছে।

তিনি বলেন, চট্টগ্রামকে জনদুর্ভোগ ও জলাবদ্ধতামুক্ত করতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সরকারি সংস্থা কর্তৃক সিটি করপোরেশনের অবকাঠামোয় নিজস্ব উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে চসিককে অবহিত করে ছাড়পত্র গ্রহণ একান্ত আবশ্যক বলে মনে করছি।

সমন্বয়হীনতা উপলব্ধি করেছেন জানিয়ে মেয়র বলেন, আমি উপলব্ধি করেছি। আমার আগে যেসব শ্রদ্ধেয় মেয়র মহোদয়রা ছিলেন উনারাও উপলব্ধি করেছেন। বারে বারে উচ্চারণ করেছেন। ঢাকা উত্তর, দক্ষিণ, অন্য বিভাগীয় শহরের মেয়ররা উপলব্ধি করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.