সিএমপির মুক্তিযুদ্ধ ও কমিউনিটি পুলিশিং বিষয়ক বই বিতরণ

0

নিজস্ব প্রতিবেদক, সিটিনিউজ:: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির আয়োজনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও কমিউনিটি পুলিশিং বিষয়ক বই বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ ও ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রী কলেজে বই বিতরণ করা হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এই বই বিতরণ করা হয়

উক্ত কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (আইসিটি, প্রশাসন ও পিআর) জনাব অলক বিশ্বাস, জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, কমিউনিটি পুলিশ, জনাব প্রদীপ দে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, চট্টগ্রাম কলেজ, জনাব আবুল হোসেন, অধ্যক্ষ, হাজী মোহাম্মদ মহসীন কলেজ, জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রী কলেজ, মিসেস রওশন আরা বেগম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রী কলেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইতিমধ্যে বই বিতরন কর্মসূচীর অংশ হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনী মূলক বই, মুক্তিযুদ্ধ বিষয়ক বই, কমিউনিটি পুলিশিং বিষয়ক বই সহ অন্যান্য শিক্ষামূলক বই নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বই বিতরণ করা হয়েছে। পরবর্তীতে নগরীর সমস্ত স্কুল কলেজে উক্ত বই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.