বোয়ালখালী প্রতিনিধি::বোয়ালখালী উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মিমি (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মিমি খেলতে গিয়ে পুকুরে পড়ে গেলে এ ঘটনা ঘটে। সে উত্তর কড়লডেঙ্গার এরশাদ উল্লাহ’র মেয়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো.বাবর জানান মিমিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
