চুয়েটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর

0

নিজস্ব প্রতিবেদক, সিটিনিউজ::চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক (সম্মান) কোর্সের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একাডেমিক কাউন্সিলের ১০৫তম সভায় এ সিদ্ধান্ত হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান কনফারেন্স হলে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিলের সভাপতি ও চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

সভায় আসন্ন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাসহ একাডেমিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.