শাওনকে বিয়ের প্রস্তাব দিল জয়!

0

সিটিনিউজ ডেস্ক ::  হুমায়ূন আহমেদের স্ত্রী এবং জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বিয়ের প্রস্তাব দিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। এর জবাবে শাওন বলেছেন, জয়ের এই আচরণের জন্য তাকে একটা চড় দেব। সব সময় চড় হাত দিয়ে দিতে হয় না। কথা দিয়েই সেটা দেয়া হয়ে গেছে।

টিভি অভিনেতা শাহারিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় একটি বেসরকারি টিভি চ্যানেলের ‘সেন্স অব হিউমার’ নামের অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শাওন। এই অনুষ্ঠান উপস্থাপনার একপর্যায়ে শাওনকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

এই অনুষ্ঠানে অংশ নিয়ে শাওন বলেন, সেন্স অব হিউমারের যিনি উপস্থাপক তিনি চেষ্টা করেন কড়া কড়া প্রশ্ন করে অতিথিকে বিপদে ফেলতে। বিপদে ফেলেও দেন কিছুটা। যেমন কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা যেভাবে দিতে চাই সেভাবে অনস্ক্রিনে দেওয়া যায় না। অনেক রুঢ় সত্য সব সময় বলা যায় না। সেই জায়গা থেকে আমার মনে হয় আজকে আমি অনেক সত্য বলেছি। অনেক বেশি বলে ফেলেছি।

তিনি আরো বলেন, অনুষ্ঠানটিতে উপস্থাপক জয় আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। যার জন্য আমি ঠিক করেছি তাকে একটা চড় দেব। তো লাইভে চড়টা দিতে চাই না।

তিনি আরো বলেন, উনি (জয়) যে আমাকে একটা বাজে প্রস্তাব দিয়েছেন। তার জন্য তাকে লাইভে চড়টা দিতে চাই না। কারণ এটা দেখতে খুব দৃষ্টিকটু লাগবে। তবে সব সময় যে হাত দিয়েই চড় দিতে হয়; এমন কিছুও নয় কিন্তু। মাঝে মাধ্যে কথা দিয়েও চড় দেওয়া যায়। আমি লাইভে কথা দিয়েই চড়টা দিয়ে দিলাম।

শাওন বলেন, এমন প্রস্তাব আমি আর কখনো আপনার (জয়) কাছ থেকে আশা করছি না। এরপর থেকে আপনি (জয়) আমাকে আপা কিংবা খালাম্মা বলে ডাকবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.