চট্টগ্রামে ১০কেজি গাঁজাসহ গ্রেফতার-১

0

চট্টগ্রাম প্রতিনিধি,সিটিনিউজ :: নগরীর চকবাজার থানা এলাকার চক সুপার মার্কেটের সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ এক খুচরা বিক্রেতাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার যুবকের নাম মো. কায়সার প্রকাশ কাউসার (২২)। তিনি কক্সবাজারের চকরিয়ার ইলিশিয়া এলাকার হারুনুর রশিদের ছেলে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম চক সুপার মার্কেট এলাকায় অভিযান চালায়।

টিম ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পায় মোজাম্মলিয়া হোটেলের সামনে এক ব্যক্তি হাতে চটের বস্তা নিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

এসময় তাকে ধরে ফেলে গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে তার হাতে থাকা ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসব গাঁজার বাজারমূল্য ৮০ হাজার টাকা জানিয়ে মির্জা সায়েম মাহমুদ বলেন, কাউসার এসব গাঁজা জনৈক শাহ আলমের কর্মচারী হিসেবে বিক্রি করে। ডিসি রোড এলাকায় একজনের কাছে এসব গাঁজা হস্তান্তর করতে যাচ্ছিল সে।

গ্রেফতার কাউসারকে নগরীর চকবাজার থানায় হন্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে থাকা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (দক্ষিণ) মো.ইলিয়াছ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.