সিটিনিউজ ডেস্ক :: গণতান্ত্রিক যুবদল চকবাজার থানার কর্মী সভা অনুষ্ঠিত দেশ ও জাতি গঠনে যুবকদের প্রস্তুত হতে হবে চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চকবাজার থানা গণতান্ত্রিক যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
নন্দনকাননস্থ দলীয় কার্যালয় ২৪ অক্টোবর বিকাল ৪টায় চকবাজার থানার আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বি.এম ছায়েদুল হক।
প্রধান বক্তা নগর গণতান্ত্রিক যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম অপু। বিশেষ অতিথি ছিলেন, নগর গণতান্ত্রিক মহিলা দলের সভাপতি আফরোজা আফসানা মিলি, দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস।
চকবাজার থানা গণতান্ত্রিক সদস্য সচিব সৈয়দুল আমিন’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নগর গণতান্ত্রিক যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, গণতান্ত্রিক মহিলা দলের সাধারণ সম্পাদিকা ছেমন আরা রফিক, নগর যুবদলের সদস্য মো: করিম, মোজাম্মেল হোসেন, আবদুল্লাহ, মো: ইমতিয়াজ ফরহাদ রানা, বোরহান, মো: সেলিম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দেশ ও জাতি গঠনে যুবকদের প্রস্তুুত হতে হবে। সন্ত্রাস, দুর্নীতি, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলেই ড. কর্নেল অলির অভিষ্ট লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।
