কাগতিয়া এশাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত

0

সিটিনিউজ ডেস্ক :: ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল (এম.এ) মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত। এ উপলক্ষে এক মতবিনিময় সভা শুক্রবার (২৭ অক্টোবর) বাদে জুমা কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে।

আল্লামা সৈয়দ সোলায়মান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডি’র সভাপতি অধ্যাপক ফোরকান মিয়া।

সভায় সবার সম্মতিতে আল্লামা সৈয়দ সোলায়মান তালুকদারকে আহবায়ক ও প্রাথমিক ২১জন সদস্য বিশিষ্ট একটি প্রাক্তন ছাত্র পরিষদ এর কমিটি গঠন করা করা হয়।

আগামী ১০ নভেম্বর শুক্রবার বিকেল ৩ টায় কাগতিয়া মাদরাসা সম্মেলন কক্ষে চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে। এতে প্রাক্তন ছাত্রদের এতে উপস্থিত হয়ে মূল্যবান পরামর্শ এবং আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠেয় পুনর্মিলনী কাজে সহযোগিতা কামনা করা হয়।

রেজিস্ট্রেশন ফি. জনপ্রতি ৫০০/- (সাধারন সদস্য) আজিবন সদস্য ফি. ৪০০০/- নির্ধারণ করা হয়। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে ফি. এর হার পরিবর্তন হতে পারে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়।

রেজিস্ট্রেশন ফরম সংগ্রহের জন্য যোগাযোগ:

মাওলানা ফোরকান: 01811533714, মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুল্লাহ রশিদী: 01819330111,

কাজী রুম্মান উদ্দীন :01819708320, সাইফুদ্দীন খালেদ:01711874177,

মাওলানা কাজি আবু বকর; 01819975594, মাওলানা রবিউল আলম: 01822270543,

মাওলানা আবু তালেব: 01830088404, মাওলানা কাজি হারুনুর রশিদ: 01815518165

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.