সিটিনিউজ ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে দারুল ফজল মার্কেট কার্যালয়ে শুক্রবার (৩রা নভেম্বর) জেল হত্যা দিবস ও জাতীয় চারনেতাদের স্মরণে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জাতীয় চারনেতাদের রুহের মাগফিরাত কামনা করে পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, ‘পাকিস্তানীর প্রেতাত্মারা ৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা ৭৫ সালেই ৩ নভেম্বর পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও নৃশংসভাবে বঙ্গবন্ধুর চার বিশ্বস্ত সহযোদ্ধা শহীদ তাজউদ্দীন, সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলীকে হত্যা করেছে। তাদের মুল উদ্দেশ্য ও লক্ষ ছিল যে বঙ্গবন্ধু এই বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই বঙ্গবন্ধু ও তাঁরই সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগকে চিরতরে নিঃস্ব করে আবার এই বাংলাদেশকে পাকিস্তানি কায়দায় পরিচালনা করতে। পাকিস্তানের সেই দোসররা বর্তমানেও নানা ষড়যন্ত্র চালাচ্ছে এই দেশকে বিশেষ করে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশকে প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বের ক্ষমতাসীন রাষ্ট্রের সাথে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে দেশের বিরাজমান সমস্যার নিরসনে অগ্রণী ভূমিকা রাখছেন।’
চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা দক্ষ যুব সংগঠক আলহাজ্ব ফরিদ মাহমুদ এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা দক্ষ যুব সংগঠক মাহবুবুল হক সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবলীগ সদস্য এড. আনোয়ার হোসেন আজাদ, সাইফুল ইসলাম, আনজুমান আরা আনজু, মাহবুব আলম আজাদ, শাখাওয়াত হোসেন স্বপন, আবু সাঈদ জন, এস.এম. সাঈদ সুমন, সালেহ আহমদ ডিগল, সাবের আহমদ, আবদুল আউয়াল, সোহেল রানা, মঈনুল ইসলাম রাজু, বি.কে চন্দ্র, আবু ব্ককর চৌধুরী, শেখ নাছির আহামেদ, ওয়াসিম উদ্দিন, নাজমুল হাসান সাইফুল, সনত বড়–য়া, মোজাম্মেল হোসেন নান্টু, আজিজ উদ্দিন, কাজী রাজেশ ইমরান, মুজিবুর রহমান মুজিব, শাকিল হারুন, হোসেন সরওয়ারদী, ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদক-আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কদের মধ্যে বক্তব্য রাখেন, অমল সেন, মঈনুল ইসলাম, এড. রিমু, মো: সেলিম উদ্দিন, কামরুল ইসলাম, সাদেকুর রহমান, সিজার বড়ুয়া, সেলিম মাহমুদ, গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর হিরু, জহির উদ্দিন সুমন, তারেক সোহেল, ইসমাইল আজাদ, মনিরুল ইসলাম মনিরাজ, সৈয়দ রবি, অপু সিং, শওকত হোসেন, ইয়াছিন ভূঁইয়া।
