‘কাঙাল’ ও ‘কানাগলি’ তে অপু

0

বিনোদন জগৎ,সিটিনিউজ :: ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বিরতি ভেঙে আবারো নিয়মিত হতে যাচ্ছেন অভিনয়ে। এসবের প্রমাণ মিলেছে তার নতুন নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে দেখে। সম্প্রতি এই নায়িকা বেশ কয়েকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ক্যারিয়ারের বেশির ভাগ ছবিতেই জুটি বেধেছেন স্বামী শাকিব খানের সঙ্গে। এবার তিনি অন্য সব নায়কদের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন। সে অনুযায়ী নতুন নতুন ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন এই নায়িকা।

সম্প্রতি ‘কানাগলি’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। এটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্মস। ছবিটি পরিচালনা করবেন রবিন খান।

সপ্তাহখানেক আগে জানা গিয়েছিলো বদিউল আলম খোকনের ‘কাঙাল’ নামের ছবি দিয়ে রূপালি পর্দায় প্রত্যাবর্তন হতে যাচ্ছে অপুর। এবার তিনি বললেন, “খোকন ভাইয়েরও আগে আমার কথা হয়েছিলো রবিন ভাইয়ের সঙ্গে। কিন্তু তিনি চাননি বলে ‘কানাগলি’র ঘোষণা দেইনি। ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী’।

অপু বিশ্বাস আরও জানান, একটি নয়, ইমপ্রেসের দুটি ছবিতে থাকছেন তিনি। ‘কানাগলি’র পরপর ‘একটা মন চাই’ শিরোনামের ছবিটিও তৈরি করবেন রবিন খান। আনুষ্ঠানিকভাবে চুক্তি না হলেও বিষয়টি ‘সেভেন্টি পারসেন্ট কনফার্ম’ বলে উল্লেখ করেছেন অপু।

মাতৃত্বজনিত বিরতির কারণে দুই বছর ধরে সিনে ক্যামেরার আড়ালে ছিলেন অপু বিশ্বাস। বছরখানেক অন্তরালে থাকার পর চলতি বছরের শুরুতে টিভি লাইভে উপস্থিত হয়ে চমকে দেন সবাইকে। এরপর বিজ্ঞাপন ও টিভি অনুষ্ঠানে নিয়মিত দেখা গেলেও সিনেমায় ফেরেননি অপু।

গেল ঈদুল ফিতরে মুক্তি পায় অপু অভিনীত ‘রাজনীতি’। ছবিটিতে অপুর বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান। ছবিটির মাধ্যমে অপুর অভিনয় নতুন করে আলোচনায় আসে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.