বায়োমেট্রিক পদ্ধতিতে ছাত্রীদের হাজিরা কার্যক্রমের উদ্বোধন

0

সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি:: রাঙামাটি সরকারি মহিলা কলেজের বায়োমেট্রিক পদ্ধতিতে ছাত্রীদের হাজিরা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার রাঙামাটি জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারি মহিলা কলেজে বায়োমেট্রিক পদ্ধতিতে ছাত্রীদের হাজিরা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

উদ্বোধন শেষে কলেজ হল কক্ষে এক মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: এনামুল হক খোন্দকার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো:রাশেদুল হক, অত্র কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রূপক খীসা প্রমূখ।

প্রধান অতিথি বক্তব্যে ফিরোজা বেগম চিনু বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার, এ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব নারী শিক্ষাকে যথাযথ গুরুত্ব দিয়ে আসছেন। কাজেই শিক্ষারমান গুনগতমান বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

তিনি আরো জানান, জননেত্রী শেখ হাসিনা অত্র মহিলা কলেজের জন্য একটি কলেজ বাস প্রদান করার কথা ব্যক্ত করেন পাশাপাশি কলেজের সকল সমস্যা সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাবেন।

উল্লেখ্য রাঙামাটি পার্বত্য জেলার মধ্যে এই প্রথম রাঙামাটি সরকারি মহিলা কলেজে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা কার্যক্রম শুরু করা হয়।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.