সিটিনিউজ ডেস্ক::রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প হয়েছে। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। ঢাকার আবহাওয়া অধিদফতরের আবহাওয়বিদ আব্দুর রহমান বলেন, সকাল ১০টা ৫০ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়।
তিনি জানান, ঢাকা থেকে ৭৫ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা রাজ্যে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
