নগরীতে যাত্রা শুরু হলো ‘লিলি আর’ শোরুমের

0

নিজস্ব প্রতিবেদক:: মেয়েরা এখন এগিয়ে যাচ্ছে অনেকদূর। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে তারা। সমাজের সবাইকে নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই আমরা। পুরুষদের সাথে প্রতিযোগিতা করে নয়, একে অপরের পরিপূরক হয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে চায় মেয়েরা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর খুলশী টাউন সেন্টার কনকর্ডে বুটিক হাউস ও মহিলাদের আকর্ষণীয় নানারকম সম্ভার নিয়ে যাত্রা শুরু করা ‘লিলি আর’ শোরুমের উদ্বোধনকালে এসব কথা বলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪ বাংলাদেশের দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুন মালেক।

‘লিলি আর’ এর পরিচালক সোহেলা রহমান বলেন, মেয়েদের জন্য চমকপ্রদ পোশাক, পারফিউম, জুয়েলারি, ব্যাগ এবং নানারকম উপহারসামগ্রীর আধুনিক সবধরনের পণ্য নিয়ে যাত্রা শুরু করেছি আমরা। আশা করি আমাদের পণ্য সবার মাঝে বেশ পছন্দনীয় হয়ে উঠবে। সবার মাঝে মানসম্মত উন্নতমানের এসব পণ্য তুলে ধরতে আমাদের এই শোরুমের যাত্রা শুরু।

খুলশী টাউন সেন্টার কনকর্ডে বুটিক হাউস ও মহিলাদের আকর্ষণীয় নানারকম সম্ভার নিয়ে যাত্রা শুরু করা লিলি আর শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খালেদা আহমেদ খানম লিলি, রাজিয়া বেগম, শাহাবুদ্দিন মাহমুদ, শাফিন মাহমুদ এবং রেজাউর রহমান আখন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.