জেএসসি-জেডিসিতে গড় পাস ৮৩.৬৫

0

সিটিনিউজ ডেস্ক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ। গতকাল দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ আর জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ। জেএসসি ও জেডিসিতে মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা বিশ লাখ ১৮ হাজার ২৭১ জন।
দুই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ জন। জেডিসিতে সাত হাজার ২৩১ জন।
জেএসসিতে মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ৭ হাজার ২৪ জন, জেডিসিতে পাসের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ২৪৭ জন।

গত বছর জেএসসি ও জেডিসিতে গড় পাসের হার ছিলো ৯৩ দশমিক ০৬ শতাংশ। শতাংশের দিক থেকে যা কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর ৫৫ হাজার ৯৬০ জন শিক্ষার্থী জিপিএ ৫ কম পেয়েছে। ২০১৬ সালে এ সংখ্যা ছিলো দুই লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তরের পর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জেএসসি-জেডিসির ফল www.educationboardresults.gov.bd ছাড়াও শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে মিলবে।

মোবাইলের মেসেজ অপশনে JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে এসএমএস করলেও ফল পাওয়া যাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.