সিটিনিউজবিডি : কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে খুনের অভিযোগ। উদ্ধার স্বামীর ঝুলন্ত দেহ। ভারতের মুর্শিদাবাদের ভরতপুরের ঘটনা। সরকার পাড়ার বাসিন্দা মোক্তার শেখের স্ত্রী সুমি খাতুন দিন কয়েক আগে কন্যাসন্তানের জন্ম দেন।পুলিশ সূত্রে খবর, এরপর ওই দম্পতির মধ্যে বিবাদ চরমে ওঠে।
গতকাল রাতে বচসার সময় স্ত্রীকে চেয়ারের পায়া দিয়ে আঘাত করেন মোক্তার শেখ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর। উদ্ধার হয় মোক্তার শেখের ঝুলন্ত দেহ। পারিবারিক বিবাদের জেরেই স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই যুবক, অনুমান পুলিশের।
