রিয়াল বেটিসের মাঠে বার্সার বড় জয়

0

স্পোর্টস ডেস্ক :: লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জোড়া গোলের সুবাদে রিয়াল বেটিসের মাঠে বড় জয় পেয়েছে বার্সেলোনা। রবিবার রাতে রিয়াল বেটিসের মাঠে ৫-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল।

প্রথমার্ধে নিজেদের জমাট রক্ষণে স্কোরলাইন গোলশূন্য রাখতে সক্ষম হয় বেটিস। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পুরোপুরি পাল্টে যায়। ম্যাচের ৫৯ মিনিটে সুয়ারেজের পাশ থেকে বার্সেলোনার হয়ে প্রথম গোল করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার রাকিতিচ। ৬৪ মিনিটে সার্জিওর বাড়ানো বল ধরে প্রতিপক্ষের গোলমুখ খুলে ফেলেন মেসি।

৬৯ মিনিটে রাকিতিচ গোলের বল বাড়ান সুয়ারেজের দিকে। কোনো ভুল না করে সুয়ারেজ আক্রমণকে পূর্ণতা দেন। ৮০ মিনিটে সুয়ারেজের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। ৮৯ মিনিটে সুয়ারেজকে পাল্টা গোলের রাস্তা তৈরি করে দেন মেসি।

বেটিসের বিরুদ্ধে জয়ের ফলে লিগ টেবিলে বাকিদের থেকে ব্যবধান আরও কিছুটা বাড়িয়ে নেন মেসিরা। ২০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এই মুহূর্তে শীর্ষে রয়েছে। সমসংখ্যক ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০ ম্যাচে ৪০ পয়েন্টে ভ্যালেন্সিয়া রয়েছে তৃতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে রিয়েল মাদ্রিদের সংগ্রহ ৩৫ পয়েন্ট।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.