মহিউদ্দিন চৌধুরী মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে গণভিত্তি দিয়েছেন

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: ১৪ দল চট্টগ্রামের উদ্যোগে আগামী ৩ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক লালদিঘী ময়দানে বীর মুক্তিযোদ্ধা, ১৪ দল চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়ক সদ্য প্রয়াত জননেতা আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী স্মরণে অনুষ্ঠিতব্য শোকসভাকে সফল করার লক্ষ্যে আজ বিকেলে চট্টগ্রাম ১৪ দলের এক প্রস্তুতি সভা মহানগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় বক্তাগণ বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির গণমোর্চা ১৪ দলকে চট্টগ্রামে সংগঠিত করে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা এবং সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সক্রিয় রেখেছিলেন এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী। তাই চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক বলয় অপরাজেয় শক্তি হিসেবে ১৪ দল গণভিত্তি পেয়েছে।

তাঁরা আরো বলেন, মহিউদ্দিন চৌধুরী’র রাজনৈতিক ও সামাজিক দর্শন প্রত্যেক রাজনীতিকের অনুকরণীয় প্রেরণা। তাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আবারো ক্ষমতায় আনতে তাঁর শোকসভাকে ভাবগম্ভীর শোকস্তব্ধ পরিবেশে সুশৃঙ্কলভাবে বিশাল জনসমুদ্রে পরিণত করতে হবে।

সভায় এই শোক সভাকে সফল করার জন্য আওয়ামী লীগ ও শরীক দল ও তাদের সহযোগী এবং মুক্তিযুদ্ধের সপক্ষের সফল শ্রেণি-পেশার সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা ইন্দু নন্দন দত্ত, জাসদ মহানগর সভাপতি আবু বক্কর ছিদ্দিকী, মহানগর জাসদ সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, ওয়ার্কার্স পার্টির জেলা ভারপ্রাপ্ত সম্পাদক শরীক চৌহান, জাতীয় পার্টি (জে.পি) মহানগর আহ্বায়ক আজাদ দোভাষ, সাম্যবাদী দলের জেলা আহ্বায়ক অমূল্য বড়ুয়া, তরিকত ফেডারেশনের জেলা আহ্বায়ক কাজী আহসানুল মোর্শেদ কাদেরী, গণআজাদী লীগের জেলা আহ্বায়ক নজরুল ইসলাম আশরাফী, গণতন্ত্রী পার্টির স্বপন সেন, বাংলাদেশ জাসদের আবদুল লতিফ, ন্যাপের মিথুন দাশগুপ্ত, মহানগর আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, শফিক আদনান, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, জহরলাল হাজারী, আবুল মনসুর, টিংকু বড়ুয়া, ওয়ার্ড আওয়ামী এরশাদ মামুন।

আগামীকাল ২৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে আওয়ামী লীগ ও ১৪ দলের শরীক সংগঠনের শ্রমিক, যুব, স্বেচ্ছাসেবক ও  ছাত্র সংগঠনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.