‘অবক্ষয়মুক্ত সমাজ গড়তে তরুণদের ক্রীড়ামূখী করতে হবে’

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, অবক্ষয়মুক্ত সমাজ গড়তে কিশোর এবং তরুণ সমাজকে আমাদের ক্রীড়ামূখী করতে হবে। খেলাধুলা এবং সংস্কৃতি সম্পৃক্ততা সামাজিক অপরাধ এবং মাদকাসক্তি থেকে দূরে রাখে।

চিটাগাং সিটি ইউনাইটেড ক্রিকেট একাডেমী ক্লাবকে জার্সি হস্তান্তর উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ট্রেড ওয়ার্ল্ড এর সৌজন্যে চিটাগাং সিটি ইউনাইটেড ক্রিকেট একাডেমী ক্লাব এর কর্মকর্তা দেলোয়ার হোসেন সুমন এবং অধিনায়ক মো: রবিন এর হাতে জার্সি গুলো তুলে দেন বিশিষ্ট সমাজ সেবক ফরিদ মাহমুদ।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন আহম্মেদ চৌধুরী, নগর যুবলীগ সদস্য এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, যুবনেতা আশরাফুল গনি, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, মো: রফিকুল ইসলাম, জহির উদ্দিন সুমন, রাশেদ চৌধুরী, রেজাউল করিম সোহেল, শাহিন রনি, ইয়াসিন ভূঁইয়া, হাসান আলী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.