সিটি নিউজ, চট্টগ্রামঃঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি, ডা. শাহাদাত হোসেন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর, মসহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা আখি সুলতানাসহ রাজবন্দীদের নি:শর্ত মুক্তির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
আজ ৩ মার্চ বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে কামরুল হাসানের সভাপতিত্বে ও সাংস্কৃাতিক দল চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় এক মানববন্ধন কর্মসূািচ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ দলীয় জোট নেতা ওসমান গণি সিকদার, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খান, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এ কে এম পেয়ারু, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক রনজিত বড়ুয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মো. ইউসুফ, আবদুল মাবুদ,
বাকলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি নেতা হাফিজুল ইসলাম মজুমদার, চালক দল নেতা ইসহাক খান, সাংস্কৃতিক দলের নেতা মো. সাহাব উদ্দিন, মো. হাসান তিতাস, জাগরন বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অবৈধ ও অগণতান্ত্রিক সরকার, স্বৈরচারের সাথে হাত মিলিয়ে রাজাকারের কালো হাত দিয়ে দেশের গণতান্ত্রিক বাকস্বাধীনতা হরণ করে দেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশালী কায়দায় মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া,
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আখি সুলতানাসহ হাজারও হাজার শহীদ জিয়ার সুর্য সৈনিক, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী সৈনিকদেরকে কারাগারে বন্দি রেখে গণমানুষের মৌলিক অধিকার খর্ব করেছে। অবিলম্বে খালেদা জিয়া ও ডা. শাহাদাতের মুক্তি দিতে হবে এবং আদালত নিয়ে তালবাহনা ও ন্যায় বিচার থেকে রাজবন্দিদের বঞ্চিত করা যাবে না।
