আজ ডাঃ সুনীল ভট্টাচার্য়ের আদ্য শ্রাদ্ধ

0

সিটি নিউজ, চট্টগ্রামঃঃ  সাংবাদিক স্বরূপ ভট্টচার্য্যের পিতা ডাঃ সুনীল ভট্টাচার্য়ের আজ মঙ্গলবার (৬ মার্চ ) আদ্য শ্রাদ্ধ ও পারলৌকিক ক্রিয়া চন্দনইশস্থ উত্তর জোয়ারা নিজ বাড়ীতে সম্পন্ন হচ্ছে। এ উপলক্ষ্যে শ্রদ্ধানুষ্ঠান ছাড়াও দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াতের বিদেহী আত্মার সদগতি কামনা করতঃ মধ্যাহ্ন ভোজনে অংশগ্রহন করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন প্রয়াতের পুত্র চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সাধারণ সম্পাদক স্বরূপ ভট্ট্রাচার্য।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারী শনিবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.