সিটি নিউজ, চট্টগ্রামঃঃ আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম অফিসের সাবেক স্টাফ রিপোর্টার ও দৈনিক খবর চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার রুপু দাশের মাতা পুস্প রাণী দাশ গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর দেওয়ান বাজারস্থ বাসায় পরলোক গমন করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৩ পুত্র ২ কন্যা ও অসংখ্য আত্মীয় স্বজনসহ গুণাগ্রাহী রেখে গেছেন। গত রবিবার (৪ মার্চ) সকালে নগরীর বলুয়ারদীঘিস্থ অভয়মিত্র মহাশ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়।
প্রয়াত পুষ্প রাণী দাশ আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের মৃত রাখাল বন্ধু দাশের স্ত্রী। সাংবাদিক রূপু দাশের মাতার মৃত্যুতে আজকের সূর্যোদয় পরিবার ও সিটি নিউজ বিডি ডট কমের পরিবার গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সংতপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা ও প্রয়াতের বিদেহী আত্মার সৎগতি কামনা করেন।
