বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম জেলার প্রতিযোগিতা সম্পন্ন
সিটি নিউজ,চট্টগ্রাম : ড. নীলিমা ইব্রাহিম প্রস্তাবিত বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা প্রবর্তিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন তথা ২৫তম জাতীয় বঙ্গবন্ধু শিশু দিবস পালন উপলক্ষে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত জাতিয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮তে অংশগ্রহণের জন্য মেলার চট্টগ্রাম জেলা কমিটির বাছাই প্রতিযোগিতা ১০ মার্চ শনিবার সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চিটাগাং ওমেন্স চেম্বার অব কমার্স এন্ড ই-াষ্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা সুলতানা।
জেলা কমিটির সুসান আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, জসীম উদ্দিন চৌধুরী, মনোরঞ্জন কির্ত্তনীয়া, এ্যাড. এম. হোসাইন রানা, উত্তম কুমার বড়ুয়া, আশুতোষ নাথ, দেলোয়ার হোসেন, অভি সেন, মর্জিনা আকতার লুসি, সারওয়ার আলম বাপ্পা, মো. ইকবাল হোসেন, হাসান বাহদুর, রোমান, রিংকু পিনি, মো. হানিফ, শাহীন আলম, আসিফ হোসেন রাকিব প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দেশপ্রেম এই প্রজন্মের মাঝে প্রোথিত করার লক্ষ্যে এই সাংষ্কৃতিক প্রতিযোগিতা যথেষ্ট ভূমিকা পালন করবে। আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডেও যুক্ত করতে হবে।
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে না পারলে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সফল করা সম্ভব নয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিল্পী সুজিত রায়, শিল্পী আবদুর রহিম, শিল্পী অশোক সেনগুপ্ত, আবৃত্তিশিল্পী-উপস্থাপক শাওন পান্থ-আবৃত্তি শিল্পী-উপস্থাপক মো. সঞ্জিত আলম, শিল্পী সুর্বণা রহমান প্রমুখ। ঢাকায় জাতিয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে বিজয়াদের ১২ মার্চ সোমবার বিকেল ৩টায় বৌদ্ধ মন্দির মোড় (আপনালয়ে) ৫১ নং এনায়েত বাজারে সার্বিক যোগাযোগ ও রিপোর্টিং করতে হবে।
