জনগণের ভাগ্য উন্নয়নের জন্য ক্ষমতায় যাবো: রওশন

0

সিটিনিউজ ডেস্ক:: জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘আমরা আর কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো না। আমরা জনগণের ভাগ্য উন্নয়নের জন্য ক্ষমতায় যাবো।’

শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। সম্মিলিত জাতীয় জোট এ সমাবেশের আয়োজন করে।

বক্তব্যের শুরুতে রওশন এরশাদ স্বাধীনতা যুদ্ধে প্রাণ দেওয়া শহীদদের স্মরণ করেন। একইসঙ্গে প্রতিবেশী দেশ ভারতের নাম উল্লেখ করে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশী ভারত সর্বাত্মক সহযোগিতা করেছিল। আমাদের লাখ-লাখ মানুষকে জায়গা দিয়েছিল। তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।’

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘স্বাধীনতা এনেছিলেন বঙ্গবন্ধু। আর স্বাধীনতার স্বাদ জনগণকে দিয়েছেন এরশাদ।’

বিরোধী দলীয় নেতা তার দল ক্ষমতায় থাকাকালে উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ‘মহাসমাবেশ দেখে মনে হচ্ছে জাপা যথেষ্ট শক্তিশালী দল। জাপার ইতিহাস উন্নয়নের ইতিহাস। চাঁদাবাজি আর দলীয়করণের ইতিহাস নয়।’

বক্তব্যের শেষে রওশন এরশাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল-চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল আবৃত্তি করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.