আনোয়ারায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা

0

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ,কুচকাওয়াজ,ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

২৬ মার্চ সোমবার সকাল ৯টায় আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মোমিন ও মুক্তিযোদ্ধা আবুল হাশেম। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৫৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.