রাজীবকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

0

সিটিনিউজ ডেস্ক:: দুই বাসের চাপায় হাত খোয়ানো কলেজছাত্র রাজীব হাসানকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজীবকে দেখতে দিয়ে মন্ত্রী এ আশ্বাস দেন। তিনি চিকিৎসকদের কাছে তাঁর চিকিৎসা এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, রাজীবের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। এমনকি বেসরকারি যে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন রাজীব, সেই হাসপাতালের বিলও সরকার দেবে বলে জানান তিনি।

নাসিম বলেন, ‘সাত সদস্যের (বোর্ড) চিকিৎসকরা কাজ করছেন এবং তাকে আমরা সব সহায়তা দেবো। সে সুস্থ হলে আমি চেষ্টা করব আমার একটি সংস্থায় তাকে চাকরি দেওয়ার। মানবিক কারণেই তাকে সাহায্য করছি। তার তো কেউ নাই।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.