নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ::উপজেলার পশ্চিম এলাহাবাদ এলাকায় জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত ৩ এপ্রিল পশ্চিম এলাহাবাদ এলাকায় রাত দেড়টার সময় আসামীগণ পূর্ব শত্রুতার জের ধরে জায়গা-জমি বিরোধকে কেন্দ্র করে প্রথমে মো. হারুনের স্ত্রী রেহেনা আক্তারকে মারধর করে। পরে মো. হারুন বিষয়টি নিস্পত্তির জন্য ঘর থেকে বের হলে বিবাদীগণ (তার ভাশুর ও স্ত্রী,পুত্র) পথে পুনরায় মারধর করে গুরুতর আহত করে। উভয়কে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরবর্তীতে রেহেনা আক্তার বাদী হয়ে হারুনের বড় ভাই মো. ইসহাক (৪৫), তার স্ত্রী ও ছেলেকে আসামী করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে থানা পুলিশ অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
