শহিদুলইসলাম উখিয়া (কক্সবাজার):: স্কুল ফাঁকি দিয়ে প্রেমিকের হাত ধরে পালাতে গিয়ে উখিয়ায় প্রেমিক যুগল জনতার হাতে আটক হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল ১১ টার দিকে। আটক প্রেমিক উপজেলার রাজাপালং ইউনিয়নের হাঙ্গর ঘোনা নামক এলাকার নাজির হোসনের পুুত্র টমটম চালক জসিম উদ্দিন।
আর প্রেমিকা পার্শ্ববর্তী লম্বাঘোনা গ্রামের ফিরোজ আহম্মদের কুতুপালং উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রী রিনা আকতার। তারা ২জন একে অপরের হাত ধরে পালানোর সময় জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে থেকে সন্দেহজনক স্থানীয় জনতা তাদের আটক করে চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর নিকট হস্তান্তর করেন।
