সীতাকুণ্ডে সেইফ লাইন ট্রাক সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু 

0
সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডের পাক্কা মসজিদ ফকিরহাট এলাকায় ট্রাক-সেইফ লাইন সংঘর্ষে আহত ৩ যাত্রীর মধ্যে দিলীপ দাস (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে ।
চিকিৎসাধীন অবস্থায় গতরাত ১১ টার সময় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ আলাউদ্দিন। নিহত দিলীপ সীতাকুণ্ড উপজেলার বাশঁবাড়ীয়া এলাকার কোট্টা বাজারের দুলাল দাশের পুত্র।
উল্লেখ যে, গতকাল মঙ্গলবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৭ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাসে একটি যাত্রীবাহী সেইফ লাইন বাসকে পিছন থেকে একটি ট্টাক ধাক্কা দিলে ৪ যাত্রী আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১ টার দিকে দিলীপের মৃত্যু হয়। নিহত দিলীপ দীর্ঘদিন যাবত নগরীর অলংকার এলাকায় বসবাস করেছিলেন।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.