‘আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করা হবে’

0

সিটি নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে দলের নেতারা বলেছেন, আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করা হবে।

বেগম জিয়া মুক্তি না পেলে এবং সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না বলেও মনে করছেন তারা।

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এর আগে দু’দফা বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি। নতুন করে দেয়া ৮ দিনের কর্মসূচিতে এরই মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

নয়াপল্টনে কেন্দ্রীয়ভাবে ১ ঘন্টার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা জানানোর পাশাপাশি অন্যান্য বিষয়েও কর্মসূচিতে কথা বলেন বিএনপি নেতারা।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্চাসেবক দলও ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.