সীতাকুণ্ডে কাভার্টভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

0
সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডে রাস্তা পার হওয়ার সময় মীর হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল বুধবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টার সময় উপজেলার পন্হিশাহ মাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামমুখী একটি কাভার্টভ্যানের ধাক্কায় মীর হোসেন গুরুত্বর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১ নং সৈয়দপুর ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম।
নিহতের বাড়ী সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের দঃ কেদারখিল গ্রামে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.