চন্দনাইশে কার ও ট্রাকের সংঘর্ষে ৩ চিকিৎসক আহত

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :: উপজেলার শহিদ মুরাদুল আলমের সড়কের চৌধুরী মার্কেট এলাকায় ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে ৩ চিকিৎসক আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. বখতিয়ার আলম, ডা. আব্দুর রহমান, ডা. মাঈনুদ্দীন চৌধুরী চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরীতে যাওয়ার পথে শহিদ মুরাদুল আলম সড়কের চৌধুরী মার্কেট এলাকায় পৌছার পর পূর্ব জোয়ারা দিক থেকে মাটি বহনকারী ট্রাক চট্ট মেট্ট্রো-ড-১১-২১৪০ মুরাদুল সড়কে উঠে চন্দনাইশ অভিমুখী ডাক্তাদের বহনকারী প্রাইভেট কার চট্ট মেট্ট্রো-গ-১২-৯২৪০ ধাক্কা দেয়।

গাড়িটি ট্রাকের ধাক্কা লেগে ব্যাপক ক্ষতি সাধন হয়। এসময় প্রাইভেট কারে থাকা ৩জন ডাক্তার আহত হলে তাদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। স্থানীয়রা ট্রাক ও ট্রাকের চালককে আটক করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.