বাইনজুরি জেলেপাড়ায় অগ্নিকান্ডে দূর্গতদের ত্রাণ বিতরণ
চন্দনাইশ : চন্দনাইশ বরমা বাইনজুরি জেলেপাড়ায় অগ্নিকান্ডে দূর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমান । শুক্রবার ২৮ এপ্রিল ব্যক্তিগত তহবিল থেকে এ ত্রাণসামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন ৫ নং বরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, বরকল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সেলিম হোসেন, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মফিজুর রহমান বাহাদুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সদস্য কামাল উদ্দিন হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য অসীম ভট্টাচার্য্য, ইমরান খান বাহাদুর, জাহেদ ওসমান নেছার, শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় মফিজুর রহমান বলেন, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্ভোগে বিপর্যস্ত এবং হতদরিদ্র-অসহায়রা সেবা ও অনুদান পাওয়া তাদের মানবিক অধিকার। আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে।
দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার গরীব-দুঃখী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানউন্নয়নে ব্যাপক কর্মসুচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, আওয়ামী পরিবারের সদস্য হিসেবে আমি দক্ষিণ চট্টগ্রাম, বিশষ করে চন্দনাইশ-সাতকানিয়ার জনগনের সুখে-দুঃখে পাশে থাকব।
