মেট্রোরেল প্যাকেজ ৫ ও ৬ নির্মাণকাজের চুক্তি সই

0

অর্থ ও বাণিজ্য, সিটি নিউজ :: মেট্রোরেল নির্মাণ প্রকল্পের প্যাকেজ ৫ ও ৬-এর নির্মাণকাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে।

আজ সোমবার  (৩০ এপ্রিল) সকালে হোটেল রেডিসনে এ চুক্তি স্বাক্ষর হয়।

প্যাকেজ ৫-এ রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্ট স্টেশন নির্মাণের জন্য তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী আগারগাঁও থেকে কারওয়ানবাজার পর্যন্ত তিন দশমিক দুই কিলোমিটার ভায়াডাক্ট ও তিনটি স্টেশন নির্মাণ কর হবে।

এছাড়া প্যাকেজ ৬-এর আওতায় কারওয়ানবাজার থেকে মতিঝিল পর্যন্ত ৪ দশমিক ৯ কিলোমিটার ভায়াডাক্ট ও ৪টি স্টেশন নির্মিত হবে। সেই সঙ্গে ২০১৯ সালেই আগারগাঁও পর্যন্ত কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নির্ধারিত সময়ের আগেই মেট্রো রেলের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.