‘চসিকের সেবাধর্মী কাজ অনলাইনের আওতায় আনা হবে’

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবাধর্মী যাবতীয় কর্মকান্ড অন লাইনের আওতায় আনা হবে।

এ লক্ষ্যে রাজস্ব,হিসাব,প্রকৌশল,শিক্ষা সহ সকল বিভাগে কার্যক্রম চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এর অধীনে এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অনলাইন সনদপত্র ব্যবস্থাপনা ও “অনলাইন সম্পত্তি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আশা করা যাচ্ছে এ দু’টি ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সফলভাবে সম্পাদন করতে সক্ষম হবে। ৩০ এপ্রিল ২০১৮ খ্রি. সোমবার, সকালে নগরভবনের কে বি আবদুছ ছত্তার মিলনয়তনে এ টু আই এর অন লাইন সনদপত্র ব্যবস্থাপনা ও অনলাইন সম্পত্তি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির ভাষনে মেয়র এসব কথা বলেন।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা।

এতে প্রধান রাজস্ব কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সচিব ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান,এ টু আই প্রোগ্রামের ইনোভেশন স্পেশালিষ্ট মিসেস শাহিদা সুলতানা, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাকিলা রহমান, এডভান্স টেকনোলজি ইনোভেশন লি. এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আবদুল করিম, অলিভিন লি. এর আইসিটি বিজনেস আ্যানালিষ্ট মো. সামাওয়াত উল্লাহ বক্তব্য রাখেন। কর্মশালা উপস্থাপন করেন জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম।

কর্মশালায় অন লাইন সনদপত্র ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন অলিভিন লি. এর আইসিটি বিজনেস আ্যানালিষ্ট মো. সামাওয়াত উল্লাহ এবং অনলাইন সম্পত্তি ব্যবস্থাপন সংক্রান্ত তথ্য পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন ডভান্স টেকনোলজি ইনোভেশন লি. এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আবদুল করিম। দিনব্যাপী কর্মশালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ টি ওয়ার্ডের সচিব এবং ১৪ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর এর সচিব অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.