ভারতে নালিশ করতে যাইনি:  ওবায়দুল কাদের

0

সিটিনিউজ ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিকে নিয়ে আমাদের চিন্তিত হওয়ার দরকার নেই। তারা নিজেরা নিজেরাই চোরাবালিতে আটকে আছে।’

শনিবার সকালে নগরীর এসএস খালেদ সড়কের লেডিস ক্লাবে নগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তৃণমূলের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামীলীগ প্রতিনিধি দলের ভারত যাওয়ার কারণ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আমরা ভারতে নালিশ করতে যাইনি, রোহিঙ্গা সমস্যা সমাধানে কথা বলতে গিয়েছি। আমরা বলেছি আমাদের দেশের উত্তর জনপদ শুকিয়ে যাচ্ছে। অনুরোধ করেছি তিস্তার পানি বণ্টনে আমাদের ন্যায্য হিস্যা দিতে।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.