‘বাম হাত নাড়াতে পারছেন না খালেদা জিয়া’

0

সিটি নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতার কারনে বাম হাত নাড়াতে পারছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী। দ্রুত ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার দাবি জানান তারা।

শনিবার (৫ মে) পুরান ঢাকা নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যান তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

প্রায় সোয়া এক ঘন্টা পর তারা বেরিয়ে আসেন। আগামী ৮ মে বেগম জিয়া জামিন পাবেন বলে আশা প্রকাশ করেন তার আইনজীবীরা।

অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, আমরা ম্যাডামকে দেখতে এসেছিলাম আইনজীবী হিসেবে, যেহেতু আমরা মামলা করি সেই কারণে। ম্যাডাম খুবই অসুস্থ। তাঁর যে বাম হাত তিনি নাড়াতে পারেন না, তা শক্ত হয়ে গেছে এবং ঘাড়েও সমস্যা আছে। ম্যাডামের যে চিকিৎসা দরকার, সেটা জেলখানায় সম্ভব নয়।

ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসা হওয়া দরকার। কেননা বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা, তার বিশেষজ্ঞ ডাক্তার একমাত্র উইনাইটেড হাসপাতালেই রয়েছে। জেল কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লেখেছে তাঁর চিকিৎসার জন্য। কিন্তু এখন পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এটা খুবই দুঃখজনক।

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার অন্য কোন মামলায় সাজা হয়নি। তার একটি মামলায় সাজা হয়েছে। সাজা মামলায় জামিন পেলে অন্য মামলায় জামিন পেতে অসুবিধা হবে না।

যেহেতু ওই মামলায় যারা প্রিন্সিপাল আসামি যারা তারা সবাই জামিনে রয়েছে। দেশে যদি আইনের শাসন থাকে, তাহলে আগামী ৮ তারিখে বেগম খালেদা জিয়া জামিন পাবেন।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.