নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ:: উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া এলাকার ফজলুল হকের ছেলে মো. গোফরানুল হক (৩৬) কে সরকারি কাজে বাধা দেয়ায় দন্ডবিধি ১৮৬ ধারায় ৭ দিন বিনাশ্রম কারান্ড দিয়েছেন নির্বাহী মেজিস্ট্রট ও নির্বাহী কর্মকর্তা আ.ন. বদরুদ্দোজা।
গত ৭ মে বিকালে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণ কাজে দক্ষিণ গাছবাড়িয়া এলাকার ফজলুল হকের ছেলে মো. গোফরানুল হক (৩৬) বাধা দিয়ে দেয়।
খবর পেয়ে নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারি কাজে বাধা দেয়ায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারান্ডের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
