দ্বিতীয়বারের মতো রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠালো ভারত

0

সিটি নিউজ ডেস্ক:: রোহিঙ্গাদের জন্য পাঠানো ৩শ ৭৩ টন ত্রাণসামগ্রী বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত।আজ বুধবার (৯ মে) সকালে চট্টগ্রাম বন্দরের দুই নম্বর জেটিতে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা । ভারতের দেওয়া ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে, একশো ৪ টন মিল্ক পাউডার, ৬১ টন বেবি ফুড, একশো ২ টন ড্রাই ফিস, ৫০ হাজার পিস রেইন কোট এবং ৫০ হাজার গাম বুট।

এসব ত্রাণসামগ্রী নিয়ে আইএনএস ঐরাবত নামের একটি জাহাজ গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে পৌঁছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রপথে রোহিঙ্গাদের জন্য ত্রানসামগ্রী পাঠালো ভারত।

সে সময় ত্রানমন্ত্রী বলেন, ত্রাণসাগ্রী পাঠানো অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ, তবে এটি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান নয়। সমস্যাটির স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক পর্যায়ে মায়ানমারের ওপর চাপ সৃষ্টিতে ভারত সরকারকে ভূমিকা রাখার আহবান জানান তিনি। রোহিঙ্গাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বলেন, শিগগিরই ভারত রোহিঙ্গাদের জন্য আরও ত্রানসামগ্রী পাঠাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.