সীতাকুণ্ডে কেএসআরএম’র বিরুদ্ধে মানববন্ধন

0

সীতাকুণ্ড প্রতিনিধি, সিটি নিউজ :: কেএসআরএম এর বিরুদ্ধে সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বাড়বকুন্ডের নতুনপাড়া, চৌধুরী পাড়া, ভোলাইপাড়া গ্রামের প্রায় কয়েকশত লোক তাদের জীবিকার পথ বন্ধ ও যত্নের অভাবে তাদের পাহাড়স্থ বাগান ও কৃষি ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে মানবন্ধন ও প্রতিবাদ সভায় জানায়।

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ডস্থ সাবেক আনোয়ার জুট মিলস গেইটের পাশ দিয়ে কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা রাজা আম্বিয়া ঢালা রাস্তার সরকারী রাস্তা দিয়ে পাহাড়ে যেত। স্থানীয় প্রায় হাজারো মানুষ তাদের জীবিকা অন্বেষনে নিকটস্থ পাহাড়ের ভূমিতে তরিতরকারি-শাকসবজি জুম চাষ কৃষি ও ফলজ বাগানের চাষাবাদ করে আসছে।

অতিসম্প্রতি আনোয়ারা জুট মিলসটি কেএসআরএম (স্টীল মিল) ক্রয় করে উক্ত জনসাধরনের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। ফলে এলাকার কয়েক হাজার মানুষের জীবন জীবিকার পথ বন্ধ হয়ে যায়।

রাস্তাটি গেইট দিয়ে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ও খুলে দেওয়ার দাবীতে গ্রামের বাসিন্দা বুধবার (১৬ মে) দুপুর ২টায় উক্ত মেইল গেইটে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জঙ্গল কাঠগড় রাজা আম্বিয়া ঢালা পাহাড়ী বাগান ও কৃষি উৎপাদন ফলজ বাগান মালিক সমিতি ব্যানারে এই মানবন্ধন ও প্রতিবাদ সভায় সমিতিরি সভাপতি মো: জয়নাল আবেদিন ভূঁইয়ার সভাপত্বিতে ও সাধারন সম্পাদক এ.কে.এম. নেওয়াজের পরিচালনায় বক্তব্য রাখেন, আবদুল মজিদ, আলহ্াজ কাজী মো: ইসহাক, মো: মহিউদ্দিন, মো: শফিকুল ইসলাম, মো: হানিফ প্রমুখ।

বক্তরা এক সপ্তাহের মধ্যে রাস্তার উপর থেকে গেইট সরিয়ে না নিলে এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের জনগন নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যারিকেট দিতে বাধ্য হবে।

ইতিপূর্বে উক্ত সমিতি চট্টগ্রাম জেলা প্রশাসক, বন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা পুলিশ, সীতাকু- উপজেলা নির্বাহী কর্মকর্তা, সীতাকু- সহাকারী কমিশনার (ভূমি), অতি: পুলিশ সুপার সার্কেল, সীতাকু- মডেল থানা, সীতাকুণ্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যান বরাবর স্মারক লিপি প্রদান করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.