সিটি নিউজ ডেস্ক :: ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটরের বিরোধীতার পরও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রথম নারী পরিচালক হলেন বিতর্কিত মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জিনা হাসপেল।
মার্কিন সিনেটে ৫৪-৪৫ ভোটে নিজের মনোনয়ন নিশ্চিত করেন তিনি। সেসময় তার মনোনয়নের বিরোধীতা করেন রিপাবলিকান দলের অন্যতম সিনেটর জন ম্যাককেইন।
তবে ডেমোক্র্যাট দলের ৬ সিনেটর জিনা হাসপেলের পক্ষ নিলে তার মনোনয়ন নিশ্চিত হয়। নাইন ইলেভেনের হামলার পর সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে সিআইএ এর বিতর্কিত জিজ্ঞাসাবাদ কৌশলের জন্য ব্যাপক সমালোচিত জিনা হাসপেল।
তার পূর্বসূরী মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেলে সিআইএ এর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জিনা হাসপেল।
