বজ্রপাতে ভারতে ৪০ জনের মৃত্যু

0

আন্তর্জাতিক ডেস্ক:: প্রবল ঝড় ও বজ্রপাত বিপর্যস্ত ভারতের উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে ৪০ জনের প্রাণহানি ঘটেছে। বিহারেই মৃত্যু হয়েছে ১৯ জনের। প্রতিবেশী ঝাড়খণ্ডে বজ্রপাতে প্রাণ গিয়েছে ১২ জনের। আহত হয়েছেন ২৮ জন। ৯ জনের মৃত্যু হয়েছে উত্তর প্রদেশে।

সোমবার রাত থেকে প্রবল বৃষ্টিপাত হয় বিহার, ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশে৷ সেই সঙ্গে ঝোড়ো হাওয়া ও ঘন ঘন বজ্রপাত পড়ে৷

সোমবার রাতে উত্তর প্রদেশের উন্নাও, কানপুর ও রায়বরেলিতে বজ্রপ্রাতসহ বৃষ্টি হয়। উন্নাও, কানপুরে ও রায় বারেলিতে বজ্রপাতে নয়জনের মৃত্যু হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্গতদের ত্রাণ পাঠাতে স্থানীয় জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মধ্য ও পূর্ব উত্তর প্রদেশের বিভিন্ন অংশে ধুলোর ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

অপরদিকে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ঝাড়খণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে৷ এছাড়া ২৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ রাজধানী রাঁচিতে তিনজনের মৃত্যু হয়েছে৷ বাজ পড়ে মৃত্যু হয়েছে উত্তর প্রদেশেও৷ সেখানে ১৩ জন মারা গিয়েছে৷

চলতি মাসের শুরুতেই উত্তর প্রদেশের বিভিন্ন অংশে আছড়ে পড়ে প্রবল ঝড়-বৃষ্টি। তাতে মৃত্যু হয় ১৭০ জনের।

সূত্র: এনডিটিভি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.