বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্যোগে ইফতার মাহফিলের অনুষ্ঠান গন্ডামারা আওয়ামীলীগ নেতা হাছান মুরাদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল্লাহ কবির লিটন।
বাঁশখালী উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আবু হানিফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ নেতা সিবিএ সাবেক সাধারণ সম্পাদক জনাব জসিম উদ্দিন,দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ন-সাধারণ সম্পাদক জনাব আকতার হোসাইন, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সদস্য জনাব গাজী জাহেদ আকবর জেবু,বাঁশখালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি রাশেদ আলী, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ নেতা শাহাদাৎ রশিদ,জমির উদ্দিন, গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকেরুল হক সিকদার,ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাবিবুল্লাহ হাবিব,উপজেলা তাঁতীলীগের সভাপতি জামাল উদ্দীন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিহাদ উদ্দীন ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হামিদ হোছেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাইনুল মন্নান, পৌর সভা যুবলীগ নেতা সাহেদ, ওমর, নজরুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রৌশনুজ্জামান, মোঃ দিদার, ইমরান মোহাম্মদ রুমন, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মুমিনুল, সোহেল, মারুফ, এনামুল হক, দেলোয়ার হোসেন, আনছারুল, সৈকত, সাহাবুদ্দীন, মফিজ, সাহিরাজ, সজীব, মারুফ, মাসুদ, আব্দুল হক, খালেক প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। এর আগে একই ভাবে পুঁইছড়িতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ কবির চৌধুরী। আজ বৃহস্পতিবার শীলকূপে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতেও তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
