এম বেলাল উদ্দিন, রাউজান : রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, মাহে রমজানের ক্বদরদানী করতে হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে। তিনি বলেন মা-বাবার হক আদায় করতে হবে। আত্মিয়তা বজায় রাখতে হবে।নামাজ পড়তে হবে,হক্ব বিচার করতে হবে। তিনি বলেন, রাউজানের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামীতে আবারো এবিএম ফজলে করিম চৌধুরীকে এমপি বানাতে হবে।
৩০মে বুধবার সন্ধ্যায় রাউজান হলদিয়া আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের একে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব বলেন ।
হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনসুর আলমের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান।বিশেষ অথিতি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ও উত্তরজেলা গাউছিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহছান হাবিব চৌধুরী হাছান।
উপস্তিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হাসান মুরাদ রাজু,কলেজ অধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর আলম,আওয়ামীলীগ নেতা সোলায়মান মাষ্টার,রুনু ভট্টচার্য্য,সরোয়ার উদ্দিন, মুহাম্মদ আলী,শামসুল আলম চৌধুরী,শম্বু মজুমদার,সাংবাদিক এম বেলাল উদ্দিন,জাহেদুল আলম,তৈয়ব চৌধুরী,মেম্বার সবুজ বড়ুয়া,যুবলীগ সদস্য বাবলু মল্লিক,ছাত্রলীগ নেতা আরমান,মহিলা নেত্রী শাহেদা আকতার,নারগীছ আকতার,মুক্তিযুদ্ধা আব্দুল কুদ্দুছ মাষ্টার,এস এম হারুন,আবুল কাসেম কালু ফকির,মমতাজ মাইজভান্ডারী,যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন,তসলিম উদ্দিন,নেজাম উদ্দিন প্রমুখ। ওয়াজ,মিলাদ ও মোনাজাত করেন মৌলানা আকবর।এতে প্রায় ২ হাজার নারী পুরুষ ইফতার গ্রহন করেন।
