রাউজানে গিয়াস কাদেরের ফাঁসির দাবিতে বিক্ষোভ

0

রাউজান উপজেলা সংবাদদাতা, সিটি নিউজ :: বিএনপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান রাউজানের দলীয় সাবেক এমপি আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর (গিকা) ফাঁসির দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রাউজান হলদিয়া আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।

বুধবার রাত ৮টায় আমিরহাট বাজারে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উত্তরজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বিক্ষোভ মিছিলটি আমিরহাট বাজার প্রদক্ষিন শেষে নুরুচ্ছাপার তেলের দোকানে সামনে গিয়ে শেষ হয়

এতে যুদ্বাপরাধী গিকা চৌধুরীর ফাঁসির দাবি ও তাকে আর রাউজানে ডুকতে দেওয়া হবেনা হুশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন এহেছানুল হায়দার চৌধুরী বাবুল ও স্থানীয় হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।

এসময় উপস্তিত ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনছুর আলম,ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী হাসান মুরাদ রাজু,মেম্বার সবুজ বড়ুয়া,ডাবুয়ার জসিম মেম্বার,ফকিরপাড়া বদি, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মুহাম্মদ মুছা, যুবলীগ ননেতা বাবলু মল্লিক,নাছির,রাশেদ সহ আওয়ামীলগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য,গত মঙ্গলবার গিয়াস কাদের ফটিকছড়িতে শহিদ জিয়ার স্মরনে আয়োজিত একটি অনুষ্টানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেছেন আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে। আপনার বাবার মৃত্যুর পর যেমন ইন্নালিল্লাহ পড়ার লোক ছিলনা আপনার পরিনতি তার চেয়েও খারাপ হবে।

তিনি স্থানীয় এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর দাড়ি নিয়েও কটুক্তি করে বক্তব্য দেন।   এদিকে গিয়াস উদ্দিন কাদের সংবাদ মাধ্যমকে বলেছেন স্থানীয়  দৈনিক পূর্বকোন পত্রিকাটি তার মিথ্যা বক্তব্য চাপিয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.