বাংলাদেশের লিচু পছন্দ করেন থাইল্যান্ডের রাজকন্যা

0

সিটি নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের রাজকন্যা মহা চক্রী সিরিনধরন। আজ বৃহস্পতিবার (৩১ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের লিচু পছন্দ করেন। তিনি দেশে ফিরে যাওয়ার সময় লিচু নিয়ে যাবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রেস সচিব জানান, সাক্ষাতে পারস্পারিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের একটি বাড়ি একটি খামার প্রকল্পের মতো থাইল্যান্ডেও প্রকল্প আছে বলে প্রধানমন্ত্রীকে জানান রাজকন্যা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র বিমোচনে তার সরকারের ক্ষুদ্র সঞ্চয়কে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ নিয়ে আলোচনা হয় দু’জনের। লবণাক্ততা, জলাবদ্ধতা ও খরা সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ কৃষিতে বাংলাদেশের সফলতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এছাড়া থাইল্যান্ড বাংলাদেশকে ‘ভেতিভার’ জাতের ঘাস দিয়েছে বলে জানান প্রেস সচিব। এই জাতের ঘাস মাটির ক্ষয় রোধ করে। এ ঘাস মাটির ক্ষয় রোধ করে উপকূল রক্ষা, নদী ভাঙন রোধে সাহায্য করে।

সাক্ষাতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.