সিটি নিউজ ডেস্ক :: এসআই/মহিউদ্দিন রতন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল ডিউটি করাকালে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে ষ্টেশন রেডের ওভারব্রীজ এর নিচে রাস্তার উপর হইতে র্যাব পরিচয়দানকারী ছিনতাইকারী চক্রের সদস্য মোঃ সালাউদ্দিন (৩২) কে ৩১/০৫/২০১৮ইং তারিখ রাত্র ১১.৫৫ ঘটিকার সময় গ্রেফতার করেন।
উক্ত আসামী এইভাবে ছদ্মবেশে বিভিন্ন ভাবে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখাইয়া বিভিন্ন সময়ে ছিনতাই কার্যক্রম সংগঠিত করিয়া থাকে।
উক্ত ঘটনা সংক্রান্তে জনৈক মোঃ মাহবুবুল ইসলাম মানিক (২৬) বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে আসামীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু হইয়াছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা-
০১) মোঃ সালাউদ্দিন (৩২), পিতা-আলহাজ্ব আব্দুল মান্নান, মাতা-রওশন আরা বেগম, সাং-মুছাপুর, হাশিম তহসীলদারের বাড়ী, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম বর্তমানে-ফয়েজলেক, লেকভিউ আবাসিক এলাকা, মান্নান ম্যানশন, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম।
