নগরীতে চুরি যাওয়া স্বর্ণের দুলসহ গ্রেফতার-৩

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: এসআই/নুরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ফাঁড়ী এলাকায় ডিউটি করাকালে কোতোয়ালী থানাধীন কোরবানীগঞ্জ, বলুয়ার দিঘীর পূর্ব পাড়স্থ হইতে চুরি যাওয়া ০১ জোড়া স্বর্ণের কানের দুলসহ তিনজনকে গ্রেফতার করেন।

বৃহস্পতিবার (৩১ মে) কানের দুলের সূত্র ধরে বাদীর স্ত্রীর বান্ধবী বেশে চোর ০৩ (তিন) জন নারী আসামী- ০১। জান্নাতুল ফেরদৌস প্রকাশ কেয়া বেগম (২০) ০২। শাহনাজ আক্তার (১৮) ও ০৩। পিংকি আক্তার প্রকাশ স্বপ্না (১৮) কে ৩১/০৫/২০১৮ইং তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময়ে গ্রেফতার করেন।

উক্ত আসামীরা একত্রিত হইয়া ভিকটিম সুমাইয়া আক্তার মিম (৮) কে ফুসলাইয়া তাহার নিকট হইতে কৌশলে কানের দুল নিয়া গিয়াছিল মর্মে স্বীকার করে।

আসামীরা নগরীর বিভিন্ন এলাকায় এইভাবে নিজেদেরকে বন্ধু-বান্ধবী পরিচয় দিয়া ফুসলাইয়া চুরির কার্যক্রম সংগঠিত করিয়া থাকে।

উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের পিতা বশির খান বাদী এজাহার দায়ের করিলে একটি দঃ বিঃ আইনের ৩৭৯/৪১১ ধারায় চুরি মামলা রুজু হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা-

০১। জান্নাতুল ফেরদৌস প্রকাশ কেয়া বেগম (২০), পিতা- মৃত আবুল কাশেম, মাতা-লিপি বেগম, স্বামী মোঃ পারভেজ, বাপের বাড়ীর ঠিকানা- ভিংলা বাড়ী, পান্নাপুর বাজার, থানা দেবীদ্বার,  জেলা কুমিল্লা, শশুর বাড়ী- রামচন্দ্রপুর, বাবুর বাড়ী, থানা মুরাদনগর,  জেলা কুমিল্লা, বর্তমানে মিয়া খান নগর, ম্যাচ ফ্যাক্টরী, আসু কমিশনারের বাড়ী, থানা বাকলিয়া,  জেলা চট্টগ্রাম।

০২) শাহনাজ আক্তার(১৮), পিতা শাহজাহান, মাতা  বিপলা বেগম, সাং-বউ বাজার, পোড়া কলোনী, আক্কাসের কলোনী, থানা বাকলিয়া,  জেলা চট্টগ্রাম।

০৩) পিংকি আক্তার প্রকাশ স্বপ্না (১৮), পিতা মোঃ আব্দুস শুক্কুর, মাতা- খাদিজা আক্তার, সাং-বাকরা বাজ, ফেরদৌসের বাড়ী, থানা দেবীদ্বার,  জেলা কুমিল্লা, বর্তমানে মিয়া খান নগর, নুর হাজী কলোনী, স্কুলের মাঠ, থানা বাকলিয়া,  জেলা চট্টগ্রাম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.