আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে

0

আনোয়ারা প্রতিনিধি:: দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেছেন,বর্তমান সরকার বিচার বিভাগকেও নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। তারা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। যার প্রমাণ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মিথ্যা ভিত্তিহীন মামলায় কারাগারে আটকে রেখেছেন। আইনি লড়াইয়ে বেগম জিয়াকে মুক্ত করা যাবে না। ইতোমধ্যে তার প্রমাণ আমরা পেয়েছি। তাই আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। খালেদা জিয়াকে ছাড়া এ দেশে কোন নির্বাচন হতে দেয়া যাবে না।

গণতন্ত্র,স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বেগম জিয়ার নেতৃত্বের কোন বিকল্প নেই। তাই আওয়ামী লীগের কোন পাঁতানো ফাঁদে বিএনপি পা দিবে না। বেগম জিয়াকে মুক্ত করে মানুষের ভোটাধিকার ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

তিনি গত শনিবার বিকেলে আনোয়ারায় উপজেলা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলার কালা বিবির দীঘির মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট মোহাম্মদ কবির চৌধুরী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সলিমুল্লাহ খান, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কাশেম,প্রবাসী কল্যাণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ,ক্রীড়া সম্পাদক শওকত ওসমান,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান,উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ আলী,আবু জাফর,নুরুল ইসলাম,যুগ্ম সম্পাদক মো.শাহজাহান,নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নঈম উদ্দিন চৌধুরী,উপজেলা যুবদলের আমির চৌধুরী পেয়ারু,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক লোকমান শাহ্,সাবেক সদস্য শহিদুল আলম,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন,সৈয়দুল হক,রহিম শাহ্,শাহজাহান হোসেন,হান্নান রহিম,তৌহিদুল ইসলাম,মোহাম্মদ মুছা,হামিদুর রহমান হিরু প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.